Tuesday, 31 March 2015


 বাঙালি
 
বাঙালি মানে পড়ার মাঠে ফুটবলের সাথে শৈশব
বাঙালি মানে হই হুল্লর, রবীন্দ্রনাথ আর উত্সব

বাঙালি মানে বারো মাসে থাকবে তেরো পার্বন
বাঙালি মানে বন্ধ, আবরোধ, শহর জুড়ে আলোড়ন!

আজ বাঙালি কসমোপলিটন, কলকাতা ছেড়ে দিল্লি
ইলিশ পাতুরির যায়েগা নিয়েছে বার্গর আর ইড্লী

রক্ক-এর আড্ডা ছেরে বাঙালি কর্নার কফী শপ-এ,
তর্কো ছেরে তত্ত ধরে এগিয়ে যাবার পথে

তবুও বাঙালির মন পরে থাকে ট্রামে , বাসে , ময়দানে,
শিউলি ভেজা শরতের মেঘ, তাই বুঝি তাকে টানে

ঢাকের তলে, মায়ের ডাকে, আজ বাঙালির বাড়ি ফেরা
সব উত্সব ছাড়িয়ে, বাঙালির দুর্গত্সব, তুমি সেরা!

No comments:

Post a Comment